রাজকোট, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজকোটে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪১৪ রান করেছে স্বাগতিক ভারত।
একদিনের ক্রিকেটে এটা ভারতের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে পাপুয়া নিউগিনির বিপক্ষে তারা ৪১৩ রান করেছিল।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই মেরে খেলতে থাকেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। শচীন টেন্ডুলকার ৬৩ বলে ৬৯ রান করে দিলহারা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন।
বীরেন্দর শেবাগ ক্যারিয়ারের দ্বাদশ শতক হাঁকিয়ে বিদায় নেন। ১৭টি চার এবং ছয় ছক্কায় তিনি ১০২ বল খেলে করেন ১৪৬ রান।
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলেন ৫৩ বলে ৭২ রানের এক মারকাটারি ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকেরা, চানাকা ওলেগেদারা এবং ফার্নান্দো প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।
এর আগে সকালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএমএইচ/১৫১৪ ঘ.
bdnews24