২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার জরিমানা

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারার খেসারত দিতে হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। শনিবার মোহালিতে ভারতের বিপক্ষে টোয়েন্টি- টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য তাদের জরিমানা করেছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ১৪ ডিসেম্বও (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়ের সঙ্গে তাল মিলিয়ে বল করতে না পারার খেসারত দিতে হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। শনিবার মোহালিতে ভারতের বিপক্ষে টোয়েন্টি- টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য তাদের জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার কম বল করায় ম্যাচ রেফারি জেফ ক্রো শ্রীলঙ্কান দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে তার ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের অন্যদের ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করেন। মোহালিতে স্বাগতিকরা ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। তবে আগের ম্যাচে শ্রীলঙ্কা জেতায় সিরিজ ড্র হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১২৮ ঘ.