নয়া দিল্লি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিরাপত্তার কারণে শুক্রবারের ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ বিশাখাপট্টনম থেকে নাগপুরে সরিয়ে নেয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।
অন্ধ্র প্রদেশ রাজ্যে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হওয়ায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সে কারণে বন্দর নগরী বিশাখাপট্টনমের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। একরকম বাধ্য হয়েই তাই ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে মঙ্গলবার. রাজকোটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯২৬ ঘ.
bdnews24