২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবধান কমাচ্ছেন বাট ও ফারহাত

ন্যাপিয়ার টেস্টে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের লিডটাকে এরই মধ্যে ১২০ রানে নামিয়ে এনেছেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট এবং ইমরান ফারহাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 08:33 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ন্যাপিয়ার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাপিয়ার টেস্টে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের লিডটাকে এরই মধ্যে ১২০ রানে নামিয়ে এনেছেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট এবং ইমরান ফারহাত। সালমাল ৬৬ এবং ফারহাত ৫৫ রানে ব্যাট করছেন। ফলে রোববার তৃতীয় দিন শেষে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১২৮ রান করেছে। এর আগে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে পাকিস্তানের ২২৩ রানের জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৭১ রানে অলআউট হয়ে যায়। সকালে গত দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান ড্যানিয়েল ভেট্টোরি আরও ৩৪ রান যোগ করে সাজঘরে ফিরলেও ড্যারিল টাফি বাগিয়ে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। তিনি ৮০ রানে অপরাজিত থাকেন। ভেট্টোরিকে (১৩৪) মোহাম্মদ আসিফ তুলে নিলে বাকি কাজটুকু সারেন স্পিনার দানিশ কানেরিয়া। নিউজিল্যান্ডের শেষ তিন ব্যাটসম্যানকে তুলে নেন তিনি। সব মিলিয়ে তার উইকেট সংখ্যা ৭। ১৬৮ রানের বিনিময়ে। মোহাম্মদ আসিফ ২টি এবং উমর গুল নেন বাকি উইকেটটি। উভয় দলই একটি করে টেস্ট জেতায় তিন ম্যাচের সিরিজটি ১-১ এ অমীমাংসিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪১৪ ঘ.