মোহালি, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহালিতে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৬ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে। অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাফ সেঞ্চুরির সুবাদে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২০৬ রান। জবাবে ভারত যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগের অর্ধশতকের ওপর ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলে জয় নিশ্চিত করে। তখনো বাকি ছিল পাঁচ বল।
জেতার জন্য ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। দলীয় ৫৮ রানের মাথায় গম্ভীর ২১ রানে আউট হলেও শেবাগের ঝড় চলতে থাকে বোলারদের ওপর। ১০৮ রানের মাথায় আউট হওয়ার আগে ৩৬ বলে ৬৪ রান করেন শেবাগ। তিনি তার ইনিংসটি সাজান ৭টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
শেবাগ যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করেন যুবরাজ সিং। মাত্র ২৫ বলে অপরাজিত ৬০ রান তুলে দলের জয় নিশ্চিত করেন। তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন। এছাড়া ২৮ বলে ৪৬ রান করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা ও দিলহারা ফার্নান্দো।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ১০ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24