২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুত হচ্ছেন মাশরাফি

আর যেন তর সইছে না জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। হাঁটুর চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। বৃহস্পতিবার প্রায় পূর্ণগতিতে নেটে বোলিংও করেছেন। জানুয়ারিতে ঢাকায় তিন জাতি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা) ওয়ানডে টুর্নামেন্ট আর তাই নিজেকে ফিরে পাওয়ার এই মরিয়া চেষ্টা মাশরাফির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর যেন তর সইছে না জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। হাঁটুর চোট সারিয়ে অনুশীলনে নেমে পড়েছেন। বৃহস্পতিবার প্রায় পূর্ণগতিতে নেটে বোলিংও করেছেন। জানুয়ারিতে ঢাকায় তিন জাতি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা) ওয়ানডে টুর্নামেন্ট আর তাই নিজেকে ফিরে পাওয়ার এই মরিয়া চেষ্টা মাশরাফির। মাশরাফির বোলিংয়ের খবর শুনে খুশিই হয়েছেন রফিকুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক বললেন,"মাশরাফির সুস্থ হয়ে ওঠাটা আমাদের জন্য খুবই দরকার। তিন জাতি সিরিজে তাকে পেলে পেস বোলিংয়ে ভারসাম্য আসবে।" যদিও তিন জাতি সিরিজে খেলার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না মাশরাফি,"সবে তো শুরু করলাম। স্বাভাবিক ছন্দে ফিরতে আরো কয়েকদিন লেগে যাবে। এরপরই বুঝতে পারবো তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পারবো কিনা।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন (১১ জুলাই) সকালে বল করার সময় ডান হাঁটুতে চোট পান মাশরাফি। এরপর আগস্টে অস্ট্রেলিয়ায় তার দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়। প্রায় পাঁচ মাস হতে চললো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অধিনায়ক করলেও নেতৃত্ব দেয়া হয়ে ওঠেনি ক্রমাগত চোটে ভুগতে থাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২২১ ঘ.