ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল) আয়োজকদের কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলেন শহীদ আফ্রিদি। তার মতে, আইপিএলের আগামী আসরে পাকিস্তানের ক্রিকেটাররা খেলার সুযোগ পেলে লাভ বৈ লোকসান হতো না।
যথাসময়ে ভিসা না পাওয়ায় আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া তৃতীয় আসরে পাক ক্রিকেটারদের অংশগ্রহণের আর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
পাকিস্তানের টোয়েন্টি-টোয়েন্টি দলের অধিনায়ক আফ্রিদি দ্য নিউজকে বলেন,"আমি মনে করি অতীতে সব সময়ই ভারতের ক্রিকেটের প্রতি সহযোগিতার মনোভাব দেখিয়ে এসেছে পাকিস্তান। তাই আশা করেছিলাম আমাদের প্রতিও তারা ইতিবাচক আচরণ করবে। কিন্তু এক্ষেত্রে তার প্রমাণ মেলেনি। ব্যক্তিগতভাবে আমি মনে করি খেলাধুলা স
bdnews24