২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরেও পাকিস্তানের অধিনায়ক ইউসুফ

ইউনিস খান এক্ষুণি ফিরছেন না, তাই আসন্ন অস্ট্রেলিয়া সফরেও পাকিস্তান দলের অধিনায়ক থাকছেন মোহাম্মদ ইউসুফ। দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর নিউজিল্যান্ড সফরটায় বিশ্রাম চেয়েছিলেন ইউনিস। সে কারণেই অধিনায়ক করা হয় ইউসুফকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

করাচি, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইউনিস খান এক্ষুণি ফিরছেন না, তাই আসন্ন অস্ট্রেলিয়া সফরেও পাকিস্তান দলের অধিনায়ক থাকছেন মোহাম্মদ ইউসুফ। দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর নিউজিল্যান্ড সফরটায় বিশ্রাম চেয়েছিলেন ইউনিস। সে কারণেই অধিনায়ক করা হয় ইউসুফকে। এদিকে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর শুরু হতেও বেশি দেরি নেই। এ মাসেই ৩ টেস্ট, ৫ ওয়ানডে এবং দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান দল। দল চূড়ান্ত করার মুহুর্তে ইউনিস পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)কে জানিয়েছেন, এ সফরেরও বাইরে থাকতে চান। বাকিটা জানিয়েছেন ইকবাল কাসিম। পিসিবির প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী ইউনিস থাকছেন না বলেই আপাতত আরেকটা সিরিজের জন্য অধিনায়ক করা হলো মোহাম্মদ ইউসুফকে। অস্ট্রেলিয়া সফরের জন্য ১৫ জনের দলও ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ এবং ইয়াসির আরাফাত। ১৫ সদস্যের পাকিস্তান দল : মোহাম্মদ ইউসুফ (অধিনায়ক), মিসবাহ্-উল হক, সালমান বাট, খুররম মঞ্জুর, ইমরান ফারহাত, শোয়েব মালিক, ফয়সল ইকবাল, উমর আকমল, কামরান আকমল, ফাওয়াদ আলম, আব্দুল রউফ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমের, উমর গুল, সাঈদ আজমল ও দানিশ কানেরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০০৪০ ঘ.