মুম্বাই, ডিসেম্বর ০৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই টেস্ট জিতে প্রথম বারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। এতে খুশি হলেও সন্তুষ্টির ঢেঁকুর তুলতে রাজি ননঅধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বরং মনে করছেন এ সাফল্য ধরে রাখাটাই আসল কাজ।
রোববার শ্রীলঙ্কাকে টানা দ্বিতীয় ম্যাচে ইনিংস পরাজয়ের লজ্জায় ডোবানোর পর ধোনি বলেন,"সত্যিকারের কঠিন কাজ এখন থেকেই শুরু আর সেটা হচ্ছে এই পারফর্ম্যান্স ধরে রাখা। এটাই আসলে সত্যিকারের কঠিন কাজ, যা এখন থেকেই শুরু হলো। দারুণ কিছু পারফর্ম্যান্স দেখিয়েই আমরা আজ এখানে উঠে এসেছি। তাই এটা ধরে রাখাই আমাদের কর্তব্য। সব মিলিয়ে আমি মনে করি এই সিরিজে আমাদের পারফর্ম্যান্স ভীষণ ভালো ছিল। প্রতিটি ব্যাটসম্যান রান পেয়েছে, নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। বিশেষ করে বীরেন্দর শেবাগ।"
মুম্বাই টেস্টের শেষ দিনের নায়ক জহির খান সম্পর্কে বলেন,"জহির খান ছন্দে ফিরেছে
bdnews24