২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪ রানে হারিয়েছে ভারত

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪ রানে হারিয়ে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে ভারত। একই সাথে উঠে গেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2009, 06:15 AM

Updated : 26 Aug 2022, 12:27 PM

মুম্বাই, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২৪ রানে হারিয়ে ৩ ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে ভারত। একই সাথে উঠে গেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে। চতুর্থ দিন শেষে অধিনায়ক কুমার সাঙ্গাকারার হার না মানা ১৩৩ রানের ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান করেছিল লঙ্কানরা । ইনিংস পরাজয় এড়াতে হলে টেস্টের পঞ্চম দিনে ৬০ রান করতে হতো আর হার এড়াতে হলে অসম্ভবকে সম্ভব করতে হতো তাদের। সেই অসম্ভব কাজটা আর সম্ভব করতে পারে নি সাঙ্গাকারার দল। ৩০৯ রানে গুটিয়ে গেছে তাদের দ্বিতীয় ইনিংস। ১ম ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বীরেন্দর শেবাগের ২৯৩, মহেন্দ্র সিং ধোনির হার না মানা সেঞ্চুরীতে ৯ উইকেটে ৭২৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ৭১ রান দিয়ে লঙ্কানদের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন জহির খান। বীরেন্দর শেবাগ একই সাথে ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১২১১ঘ.