২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকেই এগোচ্ছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪৫১ রান করার পর দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৭৪ রান করে ফেলেছে তারা। শেন ওয়াটসন ৯৬ আর সাইমন ক্যাটিচ ৭১ রান করেও অপরাজিত থাকায় সফরকারীদের স্কোরকে হেসেখেলেই পার হওয়ার আশা জাগিয়েছে রিকি পন্টিংয়ের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 06:41 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

অ্যাডিলেড, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেডে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকেই এগোচ্ছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪৫১ রান করার পর দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৭৪ রান করে ফেলেছে তারা। শেন ওয়াটসন ৯৬ আর সাইমন ক্যাটিচ ৭১ রান করেও অপরাজিত থাকায় সফরকারীদের স্কোরকে হেসেখেলেই পার হওয়ার আশা জাগিয়েছে রিকি পন্টিংয়ের দল। শনিবার আগের দিনের ৬ উইকেটে ৩৩৬ রানকে ওয়েস্টইন্ডিজ শেষ পর্যন্ত সাড়ে চারশ পার করাতে পেরেছে ব্রেন্ডন ন্যাশ ও দিনেশ রামদিনের কল্যাণে। দিনের প্রথম বলেই ড্যারেন সামি আউট হয়ে যান। সুলেমান বেনকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রানের জুটি গড়েন ন্যাশ। ৫০ বলে ১৭ রান করা বেন হরিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ায় ভেঙ্গে যায় জুটি। কেমার রোচও এসেই হাডিনের হাতে ক্যাচ দিয়ে দেন। তারপর রবি রামপলকে নিয়ে শুরু হয় ব্রেন্ডন ন্যাশের প্রতিরোধ। আগের দিনের ৪৪কে শেষ পর্যন্ত ৯২ তে নিয়ে তবেই জনসনের বলে বোল্ড হন ন্যাশ। তার আর রামপালের শেষ উইকেট জুটিতে ওঠে রেকর্ড ৬৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দশম উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিসের আগের রেকর্ডটি হয়েছিল ৩০ বছর আগে, কলিন ক্রফট ও জোয়েল গার্নার ৫৬ রান করেছিলেন শেষ জুটিতে। ৬৮ রানের জুটিতে রামপাল একাই করেছেন ৪০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৩৫ ঘ.