মুম্বাই, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাই টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ৭২৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। শুক্রবার ক্যারিয়ারের তৃতীয় ট্রিপল সেঞ্চুরি করে স্যার ডন ব্র্যাডম্যান এবং ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাত্র সাত রানের জন্য হাতছাড়া করেন বীরেন্দর শেবাগ (২৯৩)। তারপরও টেন্ডুলকার (৫৩), দ্রাবিড় (৭৪) আর লক্ষণ (৬২) ফিফটি এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১০০*) সেঞ্চুরি করায় ১ম ইনিংসে ৩৩৩ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৯৫ রানে ৪ উইকেট নেন মুত্তিয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ নেন ৩ উইকেট, ২৪০ রানের বিনিময়ে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১১ রান করেছে শ্রীলঙ্কা। ১ম ইনিংসে ৩৯৩ রানে অলআউট হয়েছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৮৩৬ ঘ.
bdnews24