২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ডের জায়গায় সাউদি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শেন বন্ডের জায়গায় নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন টিম সাউদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শেন বন্ডের জায়গায় নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন টিম সাউদি। ডানেডিন টেস্টে তলপেটের পেশীতে ব্যথা পাওয়ায় সিরিজের শেষ দুটি টেস্টে বিশ্রামে রাখা হয়েছে বন্ডকে। সেই টেস্টের সেরা খেলোয়াড়ের জায়গায় সাউদিকে দলে নেয়ার মূল কারণ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স। গত সপ্তাহে প্লাঙ্কেট লিগে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে মাত্র ২৭ রানে ৮ উইকেট নিয়ে ওয়েলিংটনের প্রথম ইনিংস ধসিয়ে দেন। অবশ্য তার এমন অসাধারণ নৈপুণ্যের পরও ৩৮ রানে হেরে যায় নর্দান ডিস্ট্রিক্ট। ওয়েলিংটনে সিরিজের ২য় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১১০ ঘ.