২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারেন মুরালিধরন

২০১১ বিশ্বকাপের আগেই অবসর নিয়ে ফেলতে পারেন মুত্তিয়া মুরালিধরণ। ক্যারিয়ারের শেষ ভারত সফরে এসে এখনো ভালো করতে না পারাতেই সর্বকালের সফলতম এই স্পিনারকে ক্রিকেটকে বিদায় নেয়ার কথা বাধ্য করছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক পেয়েছেন মাত্র ৫ উইকেট। তাও ৩৯৬ রানের বিনিময়ে। গড় ৭৯.২০!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ বিশ্বকাপের আগেই অবসর নিয়ে ফেলতে পারেন মুত্তিয়া মুরালিধরণ। ক্যারিয়ারের শেষ ভারত সফরে এসে এখনো ভালো করতে না পারাতেই সর্বকালের সফলতম এই স্পিনারকে ক্রিকেটকে বিদায় নেয়ার কথা বাধ্য করছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক পেয়েছেন মাত্র ৫ উইকেট। তাও ৩৯৬ রানের বিনিময়ে। গড় ৭৯.২০! তাই হতাশা নিয়েই মনে যে এখন অবসর নিয়ে ফেলার কথা উঁকি মারছে সে কথা জানান মুরালিধরণ,"আমার বয়স এখন ৩৭। এখন আর আগের মতো সমানতালে বল করতে পারি না। ১৫-১৬ ওভার বল করেই ক্লান্ত হয়ে পড়ি। তবে চেষ্টা করব একদিনের ক্রিকেট চালিয়ে যেতে