২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ফাইনাল খেলাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য

শ্রীলঙ্কায় তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কায় তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য। টুর্নামেন্টে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ পকিস্তান। জানুয়ারিতে নিউজিল্যান্ড বিশ্বকাপে এই পাকিস্তানের সঙ্গে একই গ্র"পে রয়েছে বাংলাদেশ। তাই বিশ্বকাপের একটা মহড়াও হয়ে যাচ্ছে তিন জাতির এই ক্রিকেট টুর্নামেন্টে। ২৯ নভেম্বর প্রথম খেলা হলেও বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাচ্ছে মঙ্গলবার রাতেই। দেশ ছাড়ার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে দিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও কর্মকর্তারা। অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, "শ্রীলঙ্কায় সাফল্য মানেই বিশ্বকাপের আগে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠা। আমরা সবাই এই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। সামর্থ অনুযায়ী, খেললে সাফল্য আসবেই।" সা