কানপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানপুর টেস্টে রানের বিশাল পাহাড় গড়ে তুলছে ভারত। উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের আক্রমণাত্মক শতকের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন মঙ্গলবার ভারত দুই উইকেটে রান তুলেছে ৪১৭।
উইকেটে আছেন রাহুল দ্রাবিড় ৮৫ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন শচীন টেন্ডুলকার। ২০ রানে অপরাজিত আছেন তিনি।
কানপুরের গ্রিন পার্কে সকালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। নতুন বলে রানের গতি কিছুটা কম রাখতে পারলেও শ্রীলঙ্কার স্পিনাররা আক্রমণে আসা মাত্র তাদের ওপর চড়াও হন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেবাগ ও গম্ভীর। মধ্যাহ্ন বিরতির আগেই স্পিনারদের ৯ ওভারে ৭৩ রান তুলে নেন দু'জনে। মধ্যাহ্ন ও চা-বিরতির পরও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। একমাত্র অজন্তা মেন্ডিস ওভার প্রতি ৪.৫৭ করে রান দিলেও অপর দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথ রান দিয়েছেন ওভার প্রতি ৫-এরও বেশি।
তবে শতক হাঁকানোর পর দলীয় ২৩৩ রানের মাথায় মুরালিধরনকে তুলে মারতে গিয়ে তিলকরতে
bdnews24