২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানপুরে চলছে শেবাগ-গম্ভীরের আধিপত্য

বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের দুরন্ত ব্যাটিংয়ে কানপুর টেস্টের শুরুটা বেশ ভালো হয়েছে ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৩১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 09:10 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কানপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীরের দুরন্ত ব্যাটিংয়ে কানপুর টেস্টের শুরুটা বেশ ভালো হয়েছে ভারতের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১৩১। শেবাগ ৭০ রানে এবং গৌতম ৫৯ রানে ব্যাট করছেন। সকালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। নতুন বলে রানের গতি কিছুটা কম রাখতে পারলেও শ্রীলঙ্কান বোলাররা উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি। তবে জুটি ভাঙ্গার দারুণ একটা সুযোগ এসেছিল। এঞ্জেলো ম্যাথুসের ওয়াইড বল তাড়া করতে গিয়ে শেবাগ প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন। কিন্তু ব্যাটের কাণা ছুঁয়ে যাওয়া ওই বল ধরতে পারেননি মাহেলা জয়াবর্ধনে। আহমেদাবাদে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৫০৫ ঘ.