২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিসের জায়গায় এলেন গিবস

চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই দক্ষিণ আফ্রিকা দলের বাইরে হার্শেল গিবস। কিন্তু চোট পেয়ে জ্যাক ক্যালিস ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় কপাল খুলে গেছে তার। সিরিজে বাকি তিনটি ম্যাচের দলে নেয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

জোহানেসবার্গ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই দক্ষিণ আফ্রিকা দলের বাইরে হার্শেল গিবস। কিন্তু চোট পেয়ে জ্যাক ক্যালিস ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ায় কপাল খুলে গেছে তার। সিরিজে বাকি তিনটি ম্যাচের দলে নেয়া হয়েছে তাকে। ভারতে গত মাসে টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় পাঁজরের হাঁড়ে চোট পান ক্যালিস। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ তো বটেই এমনকি তারপর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচটাও তার খেলা হবে কিনা এ নিয়েও সংশয় রয়েছে। প্রথম টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর। এদিকে বুধবার কেপ টাউনে দলের সঙ্গে যোগ দেবেন গিবস। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ২৭ নভেম্বর শুক্রবার, কেপ টাউনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৩৭ ঘ.