২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানপুরে একটু অন্যরকম উইকেট

ভারত ও শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দু'দিন আগে রোববার কানপুরের গ্রিন পার্ক পিচটা বেশ সবুজ। প্রায় এক ইঞ্চি লম্বা সবুজ ঘাসে ঢাকা, মাঠের সঙ্গে আলাদা করাই দুষ্কর। মাঠ পরিদর্শন শেষে আম্পায়ার নাইজেল লং সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, " এই ঘাস রেখে দেয়া উচিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কানপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত ও শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দু'দিন আগে রোববার কানপুরের গ্রিন পার্ক পিচটা বেশ সবুজ। প্রায় এক ইঞ্চি লম্বা সবুজ ঘাসে ঢাকা, মাঠের সঙ্গে আলাদা করাই দুষ্কর। মাঠ পরিদর্শন শেষে আম্পায়ার নাইজেল লং সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, " এই ঘাস রেখে দেয়া উচিত।" তবে সোমবার নাগাদ এই ঘাস খুব ভালোভাবে ছেটে ফেলা হবে। কিন্তু গ্রিন পার্কের পিচ কিউরেটর শিব কুমার নিশ্চয়তা দিলেন, আহমেদাবাদের মতো এটি হবে না, "এটি ব্যাটসম্যান ও বোলার, উভয় পক্ষের সঙ্গেই বন্ধুর মতো আচরণ করবে।" দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৯৬-৯৭ মৌসুমের টেস্টের পর এই পিচে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। রোববার দু'দলই অনুশীলন করেছে। ভারতীয়দের অনুশীলনের সময় শুধু জহির খানকে দেখা যায়নি। তবে তিনি সুস্থ ও বিশ্রাম আছেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট শুরু হবে মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৩৭ ঘ.