২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানপুর টেস্টেই থাকছেন ধোনি

আহমেদাবাদ টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সেই সংশয় এখন কেটে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টেই মাঠে দেখা যাবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কানপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহমেদাবাদ টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সেই সংশয় এখন কেটে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টেই মাঠে দেখা যাবে তাকে। ধোনির খেলা নিয়ে সন্দেহ দেখা দেয়ার পর উইকেটরক্ষক দিনেশ কার্তিককে কানপুরে নিয়ে আসা হয়। কিন্তু ভারত অধিনায়ককে পুরোপুরি সুস্থ ঘোষণার পর কার্তিক এখন ফিরে যাবেন ধর্মশালায়, সেখানে হিমাচল প্রদেশের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে তামিল নাড়ুর হয়ে খেলবেন তিনি। আঙ্গুলে কোনো ব্যান্ডেজ ছাড়াই রোববার কানপুরের গ্রীন পার্কে অনুশীলনে নামেন ধোনি। দেখে মনে হচ্ছিল আঙ্গুলে কোনো ব্যাথা নেই। নেটে নিজের পুরো কোটা ব্যাট করতেও কোনো অসুবিধা হয়নি। এরপর বল চেয়ে নিয়ে কয়েক ওভার বলও করেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে টপঅর্ডারের ব্যার্থতার পর ধোনি শতক হাকানোর পাশাপাশি রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ২২৪ রান তুলেছিলেন। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি মঙ্গলবার কানপুরে শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৪০ ঘ.