২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসেই বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সংস্কার

বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সংস্কারের কাজ শুরু হবে এ বছরের ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে তা হস্তান্তর হবে ২০১০ সালের অক্টোবরে। রোববার বিশ্বাকাপ স্থানীয় আয়োজক কমিটি (এলওসি)-এর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু সংস্কারের কাজ শুরু হবে এ বছরের ডিসেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে তা হস্তান্তর হবে ২০১০ সালের অক্টোবরে। রোববার বিশ্বাকাপ স্থানীয় আয়োজক কমিটি (এলওসি)-এর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে রয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আসন সংখ্যা ২৯ থেকে ৩৫ হাজার ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আসন সংখ্যা ১৮ থেকে ২৫ হাজারে বৃদ্ধি করা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বাছাই করতে দরপত্র আহবান করার বিষয়েও একমত হয়েছেন কর্মকর্তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে ত্রি-দেশিয় ক্রিকেট টুর্নামেন্ট চলার সময় মিরপুর স্টেডিয়াম এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করে দেখা হবে। এছাড়া ই-টিকেট ব্যবস্থা পরিচালনার অভিজ্ঞতা আছে, এমন দু'টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিসেম্বরে ঢাকায় আসবে বলে এতে জানানো হয়। ১৪টি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মধ্য থেকে এরই মধ্যে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড এবং ম্যাকমকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১০ ঘ.