২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর হারের দিনে মোহামেডানের জয়

শেষ পর্যন্ত হারের স্বাদ নিলো আবাহনী লিমিটেড। রোববার ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ডের খেলায় বিমান বাংলাদেশের কাছে ২৯ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন-রা। তবে জয়ের ধারায় রয়েছে মোহামেডান স্পোর্টিং। সূর্য্যতরুণকে ৫২ রানে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত হারের স্বাদ নিলো আবাহনী লিমিটেড। রোববার ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের নবম রাউন্ডের খেলায় বিমান বাংলাদেশের কাছে ২৯ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন-রা। তবে জয়ের ধারায় রয়েছে মোহামেডান স্পোর্টিং। সূর্য্যতরুণকে ৫২ রানে হারিয়েছে তারা। জহিরুল ইসলামের ৯৬ ও জিহান মুবারকের ৭৭ রানের সুবাদে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিমান ৭ উইকেটে ২৩৮ রান করে। আবাহনীর পক্ষে তিন উইকেট নেন মোহাম্মদ রফিক। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি আবাহনী। রেশমি রঞ্জন পারিদা ও নাদিফ চৌধুরী সমান ৪৪ রান করে দলকে অনেকটা এগিয়ে নিলেও শেষপর্যন্ত ৯ উইকেটে ২০৯ রানে শেষ হয় বর্তমান চ্যাম্পিয়নদের ইনিংস। বিমানের শরিফুল ইসলাম ৩টি এবং মোশারফ হোসেন রুবেল ও ইলিয়াস সানি দু'টি করে উইকেট নেন। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৮ উইকেটে ২৩১ রান করে মোহামেডান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৩ রান করেন শামসুর রহমান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৭০। সূর্য্যতরুণের তাপষ বৈশ্য, সানজামুল ইসলাম ও মাহবুবুল আলম দু'টি করে উইকেট নেন। জবাব দিতে গিয়ে মোহামেডানের তিন বোলার নাবিল সামাদ, সাকলাইন সাজিব ও মাহমুদুল্লাহর তোপের মুখে পড়ে সূর্য্যতরুণ। ১৮২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের হাফ সেঞ্চুরিটা (৫২ রান) বলতে গেলে বিফলেই যায়। নাবিল ও সাকলাইন সাজিব তিনটি করে এবং মাহমুদুল্লাহ দু'টি উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১৩৬ ঘ.