ব্রিসবেন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভীষণ অসুস্থ মাকে দেখতে বাড়ি ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রিস গেইল। ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি-না এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার চার দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগেই দল ছেড়ে কিংস্টনের হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন গেইল।
উইন্ডিজ দলের ম্যানেজার জোয়েল গার্নার বলেন,"ক্রিস এবং তার পরিবারের এই সময়ে দলের ক্রিকেটার-কর্মকর্তা এবং বোর্ডও পাশে আছি। আমরা চাই দ্রুতই তার মা সেরে উঠুন।"
দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, গ্যাবায় ২৬ নভেম্বর থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্ট শুরুর আগেই ফিরতে পারবেন গেইল।
গেইলের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজকে চারদিনের ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন উইকেট রক্ষক দীনেশ রামদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২৩৬ ঘ.
bdnews24