ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিন ম্যাচ জিতে দু ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ২১ রানে হারিয়েছে তারা।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪০.২ ওভারে ১৮৬ রান করে বাংলাদেশ। মোমিনুল হক ৬৭ ও নূর হোসেন করেন ২৮ রান। জবাবে পেসার আবুল হোসেনের তোপের মুখে ১৬৫ রানে শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস। ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন আবুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২০ ঘ.
bdnews24