২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের কষ্টার্জিত জয়

জিম্বাবুয়েকে সামনে পেলেই গা ঝাড়া দিয়ে ওঠা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও একই অবস্থা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। অবশ্য জিততে হয়েছে একেবারে ঘাম ঝরিয়ে, মাত্র ১ উইকেটে। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়েকে সামনে পেলেই গা ঝাড়া দিয়ে ওঠা যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও একই অবস্থা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে শনিবার দ্বিতীয় ওয়ানডেতেও হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। অবশ্য জিততে হয়েছে একেবারে ঘাম ঝরিয়ে, মাত্র ১ উইকেটে। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। শেখ আবু নাসের (খুলনা বিভাগীয়) স্টেডিয়ামে স্বাগতিদ দলের দুই পেসার কামরুল ইসলাম ও আবুল হাসানকে সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। জোড়া উইকেট তুলে নিয়ে তাদের ব্যাটিংয়ে ভাঙ্গন ধরান কামরুল ইসলাম। এরপর একের পর এক উইকেট শিকার করে জিম্বাবুয়ের অবস্থা টালমাটাল করে দেন আবুল হাসান। ৯.৩ ওভারে ২৬ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন তিনি। তাই অল-আউট হওয়ার আগে ৪৯.৩ ওভারে মাত্র ১৯৩ রান করতে পারে সফরকারীরা। জবাবে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। পেসার চাতারা ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন বাংলাদেশের তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে। সৈকত আলী, অমিত মজুমদার আর মমিনুল হকের রানের খাতাই খোলা হয়নি। ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে তাসমুল হক ও নূর হোসেন দলকে ১২৩ রানে নিয়ে গেলে শেষ পর্যন্ত জয় ধরা দেয় স্বাগতিকদের হাতে। নূর হোসেন ৬৫, আলাউদ্দিন বাবু ৩০ ও আবুল হোসেনের অপরাজিত ২২ রান ৪৬.২ ওভারেই লক্ষ্যে পেঁৗঁছে দেয় বাংলাদেশকে। চাতারা ৪টি ও মুগাভা নেন ৩টি উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২২ ঘ.