২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের আরো বেশি টেস্ট খেলা উচিত: টেন্ডুলকার

চলতি মৌসুমে (২০০৯-২০১০) ভারত মাত্র পাঁচটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। ব্যাপারটি রীতিমতো হতাশ করেছে শচীন টেন্ডুলকারকে। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তাই টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি রানের মালিক বলেছেন,"আমাদের উচিত আরো বেশি টেস্ট খেলা। এটা কোনোভাবেই আমাদের জন্য সুখবর নয় যে চলতি মৌসুমে আমরা মাত্র পাঁচটি টেস্ট খেলব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

মুম্বাই, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মৌসুমে (২০০৯-২০১০) ভারত মাত্র পাঁচটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছে। ব্যাপারটি রীতিমতো হতাশ করেছে শচীন টেন্ডুলকারকে। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে তাই টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি রানের মালিক বলেছেন,"আমাদের উচিত আরো বেশি টেস্ট খেলা। এটা কোনোভাবেই আমাদের জন্য সুখবর নয় যে চলতি মৌসুমে আমরা মাত্র পাঁচটি টেস্ট খেলব।" শচীন আরও বলেন, "টেস্ট ক্রিকেটই হচ্ছে একজন তরুণ ক্রিকেটারের জন্য সত্যিকারের পরীক্ষা-ক্ষেত্র এবং এখান থেকেই দ্রুত উন্নতি করা সম্ভব। যে কোনো দলের জন্য উন্নতি করার আদর্শ উপায় হচ্ছে বেশি বেশি টেস্ট খেলা। কারণ আমার মতে, টেস্টই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় এবং পাঁচদিনের এই ক্রিকেটের একেকটি দিন শেষ হওয়ার পরও পুনর্মূল্যায়নের সুযোগ থাকে। নতুন করে ভাবনার সুযোগ থাকে, নতুন নতুন তরতাজা ধারণা নিয়ে পরের দিনের পরিকল্পনা করা যায়। কিন্তু টোয়েন্টি-টোয়েন্টি এমনকি একদিনের ম্যাচেও অনেক সময় কিছু ভাবার আগেই ম্যাচ শেষ হয়ে যায়।" ১৬ নভেম্বর আহমেদাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনটি টেস্ট খেলবে ভারত। এরপর আগামী জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সূচি অনুযায়ী ২০০৯-২০১০ মৌসুমে ভারতের সামনে আর কোনো টেস্ট খেলার সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮১৯ ঘ.