২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হিসেবে ফিরতেও পারেন ইউনিস

দলের খেলোয়াড়দের অসন্তোষের মুখে সরে দাঁড়িয়েছেন -- ইউনিস খান নিজেই বলেছেন এ কথা। তারপরও তার অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান ইজাজ বাট বলেছেন, ইউনিস ফিরে এলে আবারো পাকিস্তান দলের নেতৃত্ব দিতে পারেন। সম্ভবত অস্ট্রেলিয়া সফরেই তাকে দেখা যেতে পারে দলনায়কের ভূমিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লাহোর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের খেলোয়াড়দের অসন্তোষের মুখে সরে দাঁড়িয়েছেন -- ইউনিস খান নিজেই বলেছেন এ কথা। তারপরও তার অধিনায়কত্ব ফিরে পাওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান ইজাজ বাট বলেছেন, ইউনিস ফিরে এলে আবারো পাকিস্তান দলের নেতৃত্ব দিতে পারেন। সম্ভবত অস্ট্রেলিয়া সফরেই তাকে দেখা যেতে পারে দলনায়কের ভূমিকায়। পিসিবি প্রধান ক্রিকইনফোকে বলেন, "আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এক সঙ্গে বসে আমরা তা পর্যালোচনা করবো। ইউনিস বিশ্রাম চেয়েছিলেন, আমরা তাকে তা দিয়েছি। কিন্তু দলে ফেরার পর আমরা অবশ্যই তাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবো।" অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। ডপসিবি চেয়ারম্যানের আশ্বাসের পরও ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে ইউনিসের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। কেননা তিনি নিজেই স্বীকার করেছেন, কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে মতপার্থক্য তিনি কাটিয়ে উঠতে পারেননি। ইউনিসের ঘনিষ্ঠ সূত্রও বলছে, বর্তমান পরিস্থিতিতে তিনি দলের নেতৃত্ব চান না, কেননা কয়েকজন খেলোয়াড় সব সময় তাকে খাটো করার চেষ্টা করছেন। কিন্তু বিষয়টিকে মোটেও বড় করে দেখছেন না ইজাজ বাট। খেলোয়াড় অসন্তোষের মুখে ইউনিসের পদত্যাগের কথা অস্বীকার করে তিনি বলেন, "আমি এসবের কিছুই বিশ্বাস করি না। যখনই আমরা কেনো ম্যাচ কিংবা সিরিজ হেরে যাই, তখনই এ ধরনের কথা ওঠে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৭২৫ ঘ.