২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবদের পরামর্শ শুনলেন বিসিবি সভাপতি

জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম। সে কারণেই বোধহয় গেল মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য-ব্যর্থতার হিসেব কষে শনিবার মতবিনিময় সভায় ক্রিকেটারদের অভিনন্দন জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচ দিয়েই শেষ হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম। সে কারণেই বোধহয় গেল মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য-ব্যর্থতার হিসেব কষে শনিবার মতবিনিময় সভায় ক্রিকেটারদের অভিনন্দন জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। ধারাবাহিকতা বজায় রেখে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছ থেকে পরামর্শও নিয়েছেন তিনি। গভায় হাই পারফর্ম্যান্স ইউনিটের কার্যক্রম ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। অধিনায়ক সাকিব আল হাসান বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন,"বয়স ভিত্তিক এবং 'এ' দল ভালো হলে এবং পেশাদারিত্ব থাকলে জাতীয় দলে ভালো ক্রিকেটার আসবেই। আমরা সভাপতিকে হাই পারফর্ম্যান্স ইউনিট ফিরিয়ে এনে তা কার্যকর রাখার অনুরোধ জানিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।" এদিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সভায় সাংসদ মোস্তফা কামাল বয়সভিত্তিক দলগুলোর কার্যক্রম ঢাকার বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দিয়েছেন। তিনি চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা ও বরিশাল ভেন্যু থেকে একেক দলের কার্যক্রম পরিচালনার পক্ষে। এতে অবকাঠামো এবং সুযোগ সুবিধার অপচয় রোধ করা যাবে বলেও মনে করেন মোস্তফা কামাল। জিপি-বিসিবি একাডেমির কার্যক্রম শুরুর আগে হাই পারফর্ম্যান্স ইউনিটের অধীনেই ক্রিকেটের কার্যক্রম পরিচালিত হতো। জাতীয় দল থেকে বাদ পড়লে এমনকি নিজেকে ফিরে পেতেও হাই পারফর্ম্যান্স ইউনিটের দ্বারস্থ হতেন ক্রিকেটাররা। সাকিব, মুশফিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সহায়তা পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩০ ঘ.