২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট নিয়ে দুশ্চিন্তা

ম্যাচের আকর্ষণ হঠাৎই কেড়ে নিয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের পিচ। ক্রিকেট কর্মকর্তা, ম্যাচ রেফারি, আম্পায়ার, খেলোয়াড়, কোচ .... সবার মনযোগ ওই উইকেটের দিকেই। পঞ্চম ওয়ানডের আগে বুধবার তাই সংশ্লিষ্ট সবাই একবার করে দেখে গেছেন উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 01:13 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচের আকর্ষণ হঠাৎই কেড়ে নিয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের পিচ। ক্রিকেট কর্মকর্তা, ম্যাচ রেফারি, আম্পায়ার, খেলোয়াড়, কোচ .... সবার মনযোগ ওই উইকেটের দিকেই। পঞ্চম ওয়ানডের আগে বুধবার তাই সংশ্লিষ্ট সবাই একবার করে দেখে গেছেন উইকেট। বৃহস্পতিবার যদিও খেলা হবে তিন নম্বর, অর্থাৎ নতুন উইকেটে। তারপরও স্বাগতিক কর্মকর্তাদের ভাবনার অন্ত নেই। কারণ, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে কিউরেটর শফিউল আলমমের কাছ থেকে উইকেট সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। পঞ্চম ওয়ানডেতে উইকেট আগের মতো আচরণ করলে ম্যাচ রেফারি আইসিসির কাছে নেতিবাচক প্রতিবেদন দিতে পারেন -- এ শঙ্কা তাই এড়াতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তবে এনিয়ে কেউ মুখ খুলতে চাননি। চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ে ৪৪ রানে অল-আউট হওয়ায় উইকেটের মান নিয়ে প্রশ্নটা বড় হয়ে ওঠে। পরে বাংলাদেশ ৪৫ রান তুলতেই হারায় চার উইকেট। যদিও এনামুল হক জুনিয়র বাংলাদেশের জয়ের পেছনে উইকেটের অবদানকে বড় করে দেখতে রাজি নন,"আমাদের সাফল্যের জন্য উইকেটই সব কিছু হতে পারে না। আমরা ভালো বল করেছি, তাই জিম্বাবুয়ে ৪৪ রানে গুটিয়ে গেছে। অবশ্য উইকেট থেকে কিছুটা সহযোগিতা আমরা পেয়েছি। কিন্তু জয়ের পেছনে আমাদের কৃতিত্বই আসল।" এনামুল আরো বলেন," এমনিতে জিম্বাবুয়ে বেশ ভালো দল। আমার মনে হয় এই কন্ডিশনে তারা মানিয়ে নিতে পারেনি। তাই ব্যর্থ হয়েছে। এটা ক্রিকেটেরই অংশ। উইকেটকে দোষ দিয়ে লাভ নেই।" অবশ্য বৃহস্পতিবার অনুষ্ঠেয় পঞ্চম ম্যাচের উইকেট নিয়ে শঙ্কায় নেই পিচ কিউরেটর শফিউল আলম। তিনি বললেন,"এটা নতুন উইকেট। এখানে রান হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০৭ ঘ.