২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হয়েই উইন্ডিজ দলে ফিরলেন গেইল

ধারণা করা হচ্ছিল ফিরবেন তারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)র সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা চুকে যাওয়ায় ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল, রামনরেশ সারোয়ান এবং ডোয়াইন ব্রাভো --- ধর্মঘটের কারণে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই চার সিনিয়র ক্রিকেটার ঠিকই ফিরছেন উইন্ডিজ দলে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে তাদের। ক্রিস গেইল ফিরছেন অধিনায়ক হয়েই। নতুন-পুরোনোদের মিলিযে গড়া এ দলে একেবারে আনকোরা মুখ তিনটি ---- অ্যাড্রিয়ান বারাথ, কেমার রোচ এবং গ্যাভিন টঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

বার্বাডোজ, নভেম্বর ০৩( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারণা করা হচ্ছিল ফিরবেন তারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)র সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা চুকে যাওয়ায় ক্রিস গেইল, শিবনারায়ন চন্দরপল, রামনরেশ সারোয়ান এবং ডোয়াইন ব্রাভো --- ধর্মঘটের কারণে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই চার সিনিয়র ক্রিকেটার ঠিকই ফিরছেন উইন্ডিজ দলে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়েছে তাদের। ক্রিস গেইল ফিরছেন অধিনায়ক হয়েই। নতুন-পুরোনোদের মিলিযে গড়া এ দলে একেবারে আনকোরা মুখ তিনটি ---- অ্যাড্রিয়ান বারাথ, কেমার রোচ এবং গ্যাভিন টঙ্গে। চলতি মাসের শেষ দিকে তিন টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। শনিবার বার্বাডোজে ডব্লিউআইসিবি'র র বৈঠকে নির্বাচকদের পরামর্শ মতোই ক্রিস গেইলকে আবার অধিনায়ক করার সিদ্ধান্ত হয়। সোমবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ৩০ বছর বয়সী গেইল গত জুলাইয়ে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। চুক্তি ও বেতন ভাতার নানা দাবি নিয়ে তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মূল দল বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বয়কট করে। কিন্তু তাদের দাবি-দাওয়া না মেনে ডব্লিউআইসিবি রেইফারের নেতৃত্বে নতুন দল নামায়। সেখানে পুরোদমে ব্যর্থ হওয়ার পরও একই দল পাঠানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। ওই টুর্নামেন্টেও পারফরম্যান্স ছিল খারাপ। তবে শোনা যাচ্ছিলো স