২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জন্য আরেকটি দুঃসংবাদ

চোটসমস্যা ছাড়ছেইনা অস্ট্রেলিয়া দলকে। এ সমস্যায় পড়ে আগেই দেশে ফিরে গেছেন ব্রেট লি, উইকেটরক্ষক টিম পেইন ও অলরাউন্ডার জেমস হোপস। সোমবার মোহালির চতুর্থ একদিনের ম্যাচে চোট পাওয়ায় পেসার পিটার সিডলও যোগ দিয়েছেন সেই তালিকায়। এবার দেশে ফিরতে হবে তাকেও। অস্ট্রেলিয়া দলের ফিজিও কেভিন সিমস এ খবর নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

সিডনি, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটসমস্যা ছাড়ছেইনা অস্ট্রেলিয়া দলকে। এ সমস্যায় পড়ে আগেই দেশে ফিরে গেছেন ব্রেট লি, উইকেটরক্ষক টিম পেইন ও অলরাউন্ডার জেমস হোপস। সোমবার মোহালির চতুর্থ একদিনের ম্যাচে চোট পাওয়ায় পেসার পিটার সিডলও যোগ দিয়েছেন সেই তালিকায়। এবার দেশে ফিরতে হবে তাকেও। অস্ট্রেলিয়া দলের ফিজিও কেভিন সিমস এ খবর নিশ্চিত করেন। কেভিন সিমস এ-ও জানিয়েছেন সিডলের চোট খুব বড় কিছু নয়, তবে আগামী এক সপ্তাহ তার পক্ষে স্বাভাবিক ছন্দে বল করা সম্ভব হবে না। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচটি হবে ১১ নভেম্বর। তাই এ সফরে ভারতে আর কোনো ম্যাচ খেলা হচ্ছেনা সিডলের। ভারত-অস্ট্রেলিয়া সাত ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/ ১৮৩০ ঘ.