ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো সেশনটাই বোলিং নিয়ে ব্যস্ত থাকলেন মোহাম্মদ আশরাফুল। নেটে ওভারের পর ওভার অফ স্পিন করলেন। হঠাৎ দেখলে কেউ ভাবতে পারেন ব্যাটিং ছেড়ে আশরাফুল বোধহয় পুরোদস্তুর বোলার হতে চান। কিন্তু বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে দুটোই এখন গুরুত্বপূর্ণ। এখন যে অলরাউন্ডার হওয়ার জন্য মরিয়া মোহাম্মদ আশরাফুল! এ ইচ্ছের কথা লুকোনওনি তিনি, কারণ জানাতে গিয়ে বললেন, "ব্যাটিং-বোলিং দুটোতেই সমান দক্ষ হলে একাদশে থাকার সুযোগ বেশি। এখন তো ব্যাটসম্যানদের বাড়তি কিছু থাকতেই হয়। এক জায়গায় ব্যর্থ হলে অন্য জায়গায় পুষিয়ে দেয়া যায়। তাই আমি চেষ্টা করছি বোলিংয়ে ভালো করতে।"
এরই মধ্যে ১৫০টি ওয়ানডে খেলে ফেলেছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক তিনি। তারপরও কি এ মুহুর্তে দলে নিজের অবস্থানকে নড়বড়ে ভাবছেন?
কোচ জেমি সিডন্সের কথায় সেরকম ইঙ্গিত না পাওয়া গেলেও হালে আশরাফুলের ব্যাটিংয়ে যে সমস্যা চোখে পড়ছে সে কথা উঠে এলো ঠিকই, "আশরাফুলের ব্যাটিংয়ে কিছু সমস্যা আছে। ও পেছনের থেকে টেনে এনে ব্যাট করে না। ফলে বলের গতির সঙ্গে তাল মেলাতে পারে না। তাই মাঝেমাঝে অতি সাধারণ বলেও আউট হয়ে যায়।"
বিষয়টি নিয়ে আশরাফুেলর সঙ্গে কথা বলেছেন সিডন্স। সে অনুযায়ী ব্যাটিং নিয়ে আশরাফুল কাজও শুরু করে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার সে কথাই বললেন,"হ্যাঁ, আমি ব্যাট নিচে রেখেই খেলার চেষ্টা করি। এ ভুলটা আগে কোনো কোচই ধরিয়ে দেননি। জিমি (জেমি সিডন্স) বিশেষব যত
bdnews24