ম্যাচ শেষ হয়েছে ৮ বল বাকি থাকতে। বোঝাই যায় ম্যাচটা জমেছিল। ৭ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। সিরিজে এগিয়ে গেছে ২-১-এ। যুবরাজ সিং ৯৬ বলে ৭৮ এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৯৫ বলে হার না মানা ৭১ রানের ইনিংস না খেললে উল্টোও হতে পারতো ফলাফল। ২৩০ রানের জয়ের লক্ষ্য দিয়ে শেষ পর্যন্ত আসলে চতুর্থ উইকেট জুটিতে এই দ'ুজনের তোলা ১৪৮ রানের কাছেই হেরে গেছে অস্ট্রেলিয়া। তার আগে ৫৩ রানের মধ্যে শেবাগ (১১), গম্ভীর (৬) আর টেন্ডুলকারকে (৩২) হারিয়ে পরাজয়ের আশঙ্কার মুখেই পড়েছিল ভারত।