নাগপুর, অক্টোবর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচ হেরেছিল মাত্র ৪ রানে। তীরে এসে তরী ডোবানোর সেই জ্বালা ভুলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাই বড় স্কোরই দাঁড় করিয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনির পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি (১২৪) এবং গৌতম গম্ভীর (৭৬) ও সুরেশ রায়নার (৬২) ফিফটির সুবাদে ৭ উইকেটে ৩৫৪ রান করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২০১৪ ঘ.
bdnews24