নয়াদিল্লি, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আসা অস্ট্রেলিয়া দলে চোটে পড়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হচ্ছে। তালিকায় যোগ হয়েছে আরো দুটি নাম -- ব্রেট লি ও মিশেল জনসন। বুধবার নাগপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডেতে এই দুজনকে ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া।
ডান কনুইতে চোট পেয়েছেন লি এবং মিশেল জনসনের সমস্যা বাঁ গোঁড়ালিতে। এর আগে রোববার বরোদায় প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে আসেন অলরাউন্ডার জেমস হোপস। আশা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচ না পারলেও হোপস শনিবার নয়াদিল্লিতে তৃতীয় ওয়ানডেতে মাঠে দেখা যাবে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৪৮ ঘ.
bdnews24