২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেয়েছে ইন্দিরা রোড, বারিধারা, অগ্রণী ও রূপালী ব্যাংক

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে সোমবার জয় পেয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র, বারিধারা ড্যাজলার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে সোমবার জয় পেয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র, বারিধারা ড্যাজলার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইন্দিরা রোড ৬ উইকেটে হারায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। আগে ব্যাট করে ৭ উইকেটে ২২৮ রান তোলে ইন্দিরা রোড ক্রীড়া চক্র। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন তুষার সিদ্দিকী। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান করতে পারে ঢাকা ওয়ান্ডারার্স। আবুল হাসান ৪১ ও মোর্শেদ আলম করেন ৩৭ রান। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ইন্দিরা রোডের গাজী আলমগীর। সিটি ক্লাব মাঠে বারিধারা ড্যাজলার্স ১১ রানে হারায় প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবকে। রেজাউর রহমানের ৭৫, রায়হান শরিফের ৬৪ ও মোশারফ হোসেনের অপরাজিত ৫৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৪০ রান তোলে বারিধারা। এর জবাবে অপূর্ব রায় ৭০, মেহেদী হাসান ৫৬ ও জাহিদ হাসান ৩৭ রান করলেও শেষ পর্যন্ত ২২৯ রানে অল-আউট হয় প্রাইম দলেশ্বর। জগন্নাথ হল মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্লাবকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭৫ রানেই গুটিয়ে যায় ধানমন্ডি। জবাবে ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ৯ রানে হারিয়েছে ইয়াং পেগাসাসকে। রূপালী ব্যাংকের ৪৫.২ ওভারে ১০১ রানের জবাবে ৯২ রানে অলআউট হয়ে যায় ইয়াং পেগাসাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩৫ ঘ.