২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দিল্লীর সঙ্গে কোবরা নিজেদের উজাড় করে দিয়ে খেলেনি'

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগেই উঠে গিয়েছিল কেপ কোবরা। স্বভাবতই দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের গুরুত্ব হয়তো তাদের কাছে ছিল না। তাই সে ম্যাচে তারা নিজেদের উজাড় করে দিয়ে খেলেননি বলে অভিযোগ করেছেন সুনীল গাভাস্কার। ম্যাচে ডেয়ারডেভিলসের ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই মুখ থুবড়ে পড়ে কোবরার ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 12:59 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

নয়া দিল্লী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আগেই উঠে গিয়েছিল কেপ কোবরা। স্বভাবতই দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের গুরুত্ব হয়তো তাদের কাছে ছিল না। তাই সে ম্যাচে তারা নিজেদের উজাড় করে দিয়ে খেলেননি বলে অভিযোগ করেছেন সুনীল গাভাস্কার। ম্যাচে ডেয়ারডেভিলসের ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই মুখ থুবড়ে পড়ে কোবরার ইনিংস। বিশ্বসেরা উদ্বোধনী ব্যাটসম্যানদের অন্যতম গাভাস্কার তার কলামে লিখেছেন, যদিও ম্যাচের ফলাফলের কোন গুরুত্ব ছিল না, তারপরও কোবরার উচিত ছিল নিজেদের উজাড় করে রান তাড়া করা। ম্যাচে তিন ব্যাটসম্যান কেবল দুই অংকের কোঠায় পৌঁছান। আর প্রথম বলেই আউট হন অন্য তিন ব্যাটসম্যান। "দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে কেপ কোবরার শরীরের ভাষা ছিল খুবই হতাশাজনক। একথা ঠিক যে পিচটি মোটেও ব্যাটিং উপযোগী ছিল না। তারপরও ১১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে হার মেনে নেয়ার মতো নয়,"অভিযোগ করেন বর্তমানে টেলিভিশন ভাষ্যকার গাভাস্কার। লিটল মাস্টার হিসেবে পরিচিত গাভাস্কার মনে করেন, মাঝপথে কেপ কোবরা হাল ছেড়ে না দিলে ম্যাচটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। গাভাস্কার ১২৫টি টেস্টে ৫১.১২ গড়ে ১০,১২২ রান করেছেন। ৩,০৯২ রান করেছেন ১০৮টি একদিনের ম্যাচে। গড় ৩৫.১৩। কেপ কোবরা বৃহস্পতিবার সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মুখোমুখি হবে। হায়দ্রাবাদে শুক্রবারের ফাইনালে বিজয়ী দল লড়বে নিউ সাউথ ওয়েলসের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৯ ঘ.