করাচি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপর আস্থা রাখায় ইউনিস খান খুবই খুশি। পাকিস্তান অধিনায়ক তাই তার পদত্যাগপত্রও ফিরিয়ে নিয়েছেন।
ইউনিস বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, "বোর্ড আমাকে অধিনায়কের দায়িত্ব পালন করে যেতে বলায় আমি খুব খুশি। এ ব্যাপারে দেশবাসী আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে তাতে আমার উচিত আরো বেশি পরিশ্রম করে তাদের খুশি করা।"
অধিনায়ক হিসেবে পাকিস্তানকে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ইউনিস জানান, কয়েকদিন পর তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে আলোচনা করবেন।
ম্যাচ পাতানো নিয়ে রাজনীতিকদের অভিযোগের পর গত সপ্তাহে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ইউনিস খান। কিন্তু পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে পিসিবি সোমবার জানিয়েছে, চোট না পেলে ২০১১ সাল পর্যন্ত ইউনিসই অধিনায়কের দায়িত্বে থাকবেন।
স
bdnews24