ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোটিং ক্লাবকে চার উইকেটে হারিয়ে বিগবস টোয়েন্টি-টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিং-এ নেমে শামসুর রহমান শুভর অর্ধশতকে মোহামেডান চার উইকেটে ১৬৪ রান করে। জেতার জন্য ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে (১৬৬) পৌছে যায় আবাহনী।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ইমরুল কায়েস।
এর আগে ব্যাটিং-এ নেমে মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে ৫১ রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া ২৫ বলে ৪৭ রান করেন জাতীয় দলের উদ্বোধনী ব্যটসম্যান তামিম ইকবাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১২ ঘ.
bdnews24