২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ সাউথ ওয়েলসের কাছে ৬ উইকেটে হার সমারসেটের

স্টুয়ার্ট ক্লার্কের দুর্দান্ত বোলিং ও ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশ ক্লাব সমারসেটকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সমারসেটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 03:55 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

হায়দ্রাবাদ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্টুয়ার্ট ক্লার্কের দুর্দান্ত বোলিং ও ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশ ক্লাব সমারসেটকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো সমারসেটকে। টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে রোববার দ্বিতীয় পর্বের ম্যাচে টস জিতে সমারসেটকে ব্যাটিং-এ পাঠান নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক সায়মন ক্যাটিচ। বাউন্সি পিচে গতি ও সুইং দিয়ে সমারসেট ব্যাটসম্যানদের কোণঠাসা করে ফেলেন ব্রেট লি ও স্টুয়ার্ট ক্লার্ক। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সমারসেট। শেষ পর্যন্ত ৭ উইকেট ১১১ রানে থেমে যায় ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন জান্ডার ডি ব্র"য়েন। নিউ সাউথ ওয়েলসের পক্ষে ক্লার্ক ও লি, দু'জনেই ৪ ওভারে ১৫ রান দিয়ে যথাক্রমে ৩টি ও ১টি উইকেট নেন। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ ওভার ৫ বলে খুব সহজে ১১২ রানের লক্ষ্যে পৌঁছে যায় নিউ সাউথ ওয়েলস। তখনো হাতে ছিল ৬ উইকেট। ১৬ বলে ৪০ রান করেন ওয়ার্নার। ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া ক্যাটিচ ১১ বলে ১৮ এবং স্মিথ ১২ বলে ২০ রান করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন স্টুয়ার্ট ক্লার্ক। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩২ ঘ.