২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথমদিনটি নিজের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এর মুখে ১২৪ রান তুলতেই ইংল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথমদিনটি নিজের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এর মুখে ১২৪ রান তুলতেই ইংল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। খারাপ আবহাওয়ার কারণে প্রথমদিন ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। হয়েছে ৬৮ ওভার। টস জিতে শুক্রবার ব্যাট করতে নামে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯। কিন্তু ব্যাটিং-এর সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমানিত হয়েছে দিন শেষে। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১১১ বলে ৪৫ রান করেন ক্রিস ডেন্ট। ১৬ রানে অপরাজিত রয়েছেন পল বেস্ট। ১১ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন আজিম রফিক। বাংলাদেশের পক্ষে নূর হোসাইন ১৫ ওভার বল করে ২৫ রানে নিয়েছেন তিন উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিএ/টিআর/১৮৪৯ ঘ.