২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড দলে নতুন মুখ ওয়াটলিং

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট পেয়েছিলেন জেসি রাইডার, গ্রান্ট এলিয়ট ও ডারেল টাফি। তাদের বদলে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে স্কট স্টাইরিস ও টিম সাউদিকে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়া নাথান ম্যাককালামকেও নেয়া হয়েছে জিতেন প্যাটেলের জায়গায়। তবে বড় খবর হলো, দলে রাখা হয়েছে একেবারে নতুন মুখ বিজে ওয়াটলিংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ওয়েলিংটন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোট পেয়েছিলেন জেসি রাইডার, গ্রান্ট এলিয়ট ও ডারেল টাফি। তাদের বদলে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজে নিউজিল্যান্ড দলে ডাকা হয়েছে স্কট স্টাইরিস ও টিম সাউদিকে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়া নাথান ম্যাককালামকেও নেয়া হয়েছে জিতেন প্যাটেলের জায়গায়। তবে বড় খবর হলো, দলে রাখা হয়েছে একেবারে নতুন মুখ বিজে ওয়াটলিংকে। নর্দান ডিস্ট্রিক্ট-এর পক্ষে গত ঘরোয়া মৌসুমে দুর্দান্ত খেলায় প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ওয়াটলিং। নিউজিল্যান্ড দুবাই যাবে ২৭ অক্টোবর। সেখানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে তারা। ম্যচগুলো হবে ৩, ৬ ও ৯ নভেম্বর। নিউজিল্যান্ড দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), শেন বন্ড, নিল ব্র"ম, ইয়ান বাটলার, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, ব্রেন্ডন ম্যাককালাম (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, কাইল মিলস, জ্যাকব ওরাম, আরন রেডমন্ড, টিম সাউদি, স্কট স্টাইরিস, রস টেইলর ও বিজে ওয়াটলিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৪২ ঘ.