২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান, আবাহনী, গাজী ট্যাঙ্ক ও বিমানের টানা দ্বিতীয় জয়

বিগবস টোয়েন্টি - টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কলাবাগান ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগবস টোয়েন্টি - টোয়েন্টি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কলাবাগান ক্রীড়া চক্র। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে বিকেএসপিকে ৭৯ রানে হারিয়ে জয় অব্যাহত রেখেছে মোহামেডান। বিকেএসপির তরুণ বোলারদের ওপর দিয়ে তামিম ইকবাল ভালোই ঝড় বইয়েছেন। তাকে থামানো এক রকম অসম্ভবই হয়ে দাঁড়িয়েছিল। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রান তুলে নেন তিনি ৪৭ বলে। সঙ্গে অধিনায়ক আশরাফুলও ৩৪ (৩০ বল) রান যোগ করলে বড় স্কোর পেয়ে যায় মোহামেডান, নির্ধারিত ২০ ওভার শেষ করে ৭ উইকেটে ১৫৫ রান নিয়ে। বিকেএসপির ব্যাটসম্যানরা মোহামেডানকে পাল্টা জবাব দিতে গিয়ে টপাটপ উইকেট বিলাতে থাকেন । এক পর্যায়ে ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বসলে আর ব্যাটিং বিপর্যয় ঠেকানো সম্ভব হয়নি। বরং ২০ ওভার টিকে থাকাই কঠিন হয়ে পড়েছিল। শেষপর্যন্ত ৮ উইকেটে ৭৬ রান তুলতে পারে তারা। বিকেএসপির এটি টানা দ্বিতীয় হার। বৃহস্পতিবার ধানমন্ডি স্টেডিয়ামে আবাহনী ৪ উইকেটে হারায় ওল্ডডিওএইচএসকে। টুর্নামেন্টে তাদের এটি টানা দ্বিতীয় পরাজয়, দুই ম্যাচে আবাহনীর টানা দ্বিতীয় জয়। প্রতিপক্ষকে ঘায়েল করতে আবাহনীর প্রধান অস্ত্র বোলিংই বলতে হবে। উদ্বোধনী দিনে তাদের বোলাররাই কলাবাগান ক্রীড়া চক্রের স্কোরটা বড় হতে দেয়নি। পরের দিন (বৃহস্পতিবার) দ্বিতীয় ম্যাচে ওল্ডডিওএইচএসও ভালোই টের পেলো আবাহনী বোলারদের উত্তাপ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯৬ রানের বেশি তুলতে পারেনি ওল্ড ডিওএইচএস। আকাশী-নীলের বোলিং তোপের মুখে উইকেট বাঁচাতে গিয়ে রানের চেয়ে অতিরিক্ত বল খরচ করে বসেন ওল্ড ডিওএইচএস'র ব্যাটসম্যানরা। তাই ৪ উইকেট হাতে থাকলেও আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর মতো রান পায়নি তারা। ফজলে রাব্বি ৩৪ বলে অপরাজিত ৩৯ রান না করলে স্কোরটা হয়তো আরো ছোট হয়ে যেত। নাসির হোসেন ১৪ রানে এবং সুভাশীষ রায় ১৯ রান খরচ করে দু'টি করে উইকেট নেন। জবাবে রনি তালুকদারের ৪৯ ও নাদিফ চৌধুরীর অপরাজিত ১৭ রান মিলিয়ে ১৮.৪ ওভারে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আবাহনী। ৬ রানে ২ উইকেট নেন ওল্ডডিওএইচএসের নাজমুল ইসলাম। ফতুল