২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির কারণে ভেস্তে গেল উদ্বোধনী অনুষ্ঠান

উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম) থেকে মঙ্গলবার ঘটা করেই এ কথা প্রচার করা হয়। সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিবেশন করবেন, এমনই কথা ছিলো। শেষ পর্যন্ত সাবিনা ইয়াসমিকে পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হবে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম) থেকে মঙ্গলবার ঘটা করেই এ কথা প্রচার করা হয়। সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিবেশন করবেন, এমনই কথা ছিলো। শেষ পর্যন্ত সাবিনা ইয়াসমিকে পাওয়া যায়নি। উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল দুপুর একটায়। বেলা গড়িয়ে যায় কিন্তু বিগবস টোয়েন্টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধন আর হয় না। খোঁজ নিয়ে জানা গেল, বিসিবি সভাপতির অপেক্ষায় আছেন সবাই। নির্ধারিত সময়ের এক ঘন্টা পর এলেন সভাপতি আ হ ম মোস্তফা কামাল। ততক্ষণে ভেস্তে গেছে উদ্বোধনী অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনা। শেষে দায়সারাভাবে উদ্বোধনী অনুষ্ঠান সারতে হয়। এ বিষয়ে সিসিডিএম সভাপতি জিএস হাসান চৌধুরী তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমাদের বোর্ড সভাপতি দেরি করায় এই সমস্যা হয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারায় উদ্বোধনী অনুষ্ঠানে পরিবর্তন আনতে বাধ্য হই।" দুপুরে মিরপুর স্টেডিয়ামে মোহামেডান-ভিক্টোরিয়ার ম্যাচ দেখতে তেমন দর্শক সমাগম না হলেও রাতে আবাহনী-কলাবাগানের ম্যাচে গ্যালারির বেশির ভাগ জায়গাই দর্শকে ভরে ওঠে। উদ্বোধনী দিনে রাতের খেলায় দর্শক সমাগম দেখে উচ্ছসিত বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বললেন,"প্রথম দিন হিসেবে ভালো দর্শকই হয়েছে। আশা করি. পরের ম্যাচগুলোতে দর্শক আরো বাড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৫ ঘ.