ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেগেমেগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রধান ইজাজ বাটের কাছে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ইউনিস খান। কিন্তু পাকিস্তান দলের অধিনায়কের পদত্যাগ এখনো গ্রহণ করা হয়নি, পিসিবি প্রধানের আশা, ইউনিস নিশ্চয়ই তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং অধিনায়কের দায়িত্বে ফিরবেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্র"প ম্যাচে অস্ট্রেলিয়া এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারায় পাকিস্তান দলের বিপক্ষে ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলেন সে দেশের জাতীয় পরিষদের ক্রীড়া কমিটির প্রধান জামশেদ দাস্তি। শুধু তাই নয়, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি শুনানির জন্য ক্রিকেট দলের সদস্যদের ডেকেও পাঠায়। ফলে ক্ষুব্ধ ইউনিস শেষ পর্যন্ত পদত্যাগপত্রই জমা দিয়ে দেন।
তবে বাট বলেন, দু'বার ইউনিস তাকে পদত্যাগ পত্র দিয়েছিলেন। একবার বৈঠক চলাকালে এবং দ্বিতীয়বার বৈঠক শেষে বাট বেরিয়ে গাড়িতে ওঠার সময়। কিন্তু দু'বারই তিনি পদত্যাগ পত্র গ্রহণে অস্বীকৃতি জানান এবং ইউনিসকে পরে তার সঙ্গে দেখা করতে বলেন। তাই তার আশা, ইউনিসের মন বদলাবে।
বাট মনে করছেন পাকিস্তান দলের অধিনায়ক পদের জন্য ইউনিসই সেরা লোক,"আশা করছি দিন কয়েক পরেই তার সঙ্গে আমার দেখা হবে। আমি তাকে আসতে বলেছি, দেখা করতে বলেছি। আমরা এ (পদত্যাগের) ব্যাপারে আলোচনা করতে পারব। আমি চাই ও তার সিদ্ধান্ত পাল্টাক, আমি চাই ও কাজ চালিয়ে যাক। তাকে আমাদের প্রয়োজন আছে। আমি কিছুই মনে করব না যদি কেউ আমাদের সমালোচনা করেন, বোর্ডের সমালোচনা করেন, প্রশাসনের সমালোচনা করেন। কিন্তু ক্রিকেটারদের না। স
bdnews24