ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ ভেজা থাকায় বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। আম্পায়াররা সোমবার প্রথম দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মঙ্গলাবর দ্বিতীয় দিনের খেলা সীমিত ওভারে (৫০ ওভার) হবে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাও সরিয়ে আনা হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সীমিত ওভারের ম্যাচ হলেও সাদা পোশাক আর লাল বলে খেলা হবে বলে জানিয়েছে বিসিবি। সকাল সাড়ে নয়টায় শুরু হবে খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১১ ঘ.
bdnews24