২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ দলের হার

টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে বাংলাদেশ এ দল। পুনা ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং-এ নেমে ৭ উইকেটে ১১৭ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ফয়সাল হোসেন ডিকেন্স। জিয়াউর রহমান ২৩ ও ডলার মাহমুদ ২০ রান করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে বাংলাদেশ এ দল। পুনা ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাটিং-এ নেমে ৭ উইকেটে ১১৭ রান তোলে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ফয়সাল হোসেন ডিকেন্স। জিয়াউর রহমান ২৩ ও ডলার মাহমুদ ২০ রান করেন। জবাবে ১৪ ওভার ২ বলেই পাঁচ উইকেটে ১১৮ রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিক মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। রহিত মাতওয়ানী ৩৮, হনুমান পুজারি ৩০ ও রোহান ভোসালে ২২ রান করেন। দু'টি করে উইকেট নেন বাংলাদেশের সাহাদাত হোসেন ও ডলার মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫৮ ঘ.