ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৪ সালে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হবে তা নিশ্চিত হয়েছে তিন বছর আগেই। সূচি অনুযায়ী সে বছর এপ্রিলে ঢাকায় হওয়ার কথা টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। তবে এখন দু মাস এগিয়ে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০১৪ সালের ফেব্র"য়ারিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,"৬ এবং ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইসিসির সভায় এ বিষয়ে আলোচনা হয়। বাণিজ্যিক এবং বাংলাদেশের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে নতুন সূচির পক্ষে একমত হয়েছেন আইসিসির কর্মকর্তারা। পরবর্তী সভায় এর চূড়ান্ত অনুমোদন হবে।"
এদিকে ২০২০ সাল পর্যন্ত নতুন সূচি তৈরি করছে আইসিসি। ২০১২ থেকে পরবর্তি আট বছরে আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয়ারই কথা আইসিসির। আন্তর্জাতিক ক্রিকেটে সা
bdnews24