লন্ডন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগের মৌসুম তো ভালো গেছেই, এবারও ব্যাট হাতে চমৎকার মৌসুম কেটেছে সমারসেটের উদ্বোধনী ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকের। এর পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। বৃহস্পতিবার তিনি নির্বাচিত হয়েছেন প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ইংলিশ ক্রিকেটার।
এ মৌসুমে মোট ২,৯৩৪ রান করেছেন ট্রেসকোথিক। এর মধ্যে ১,৮১৭ রান করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে।
পেশাদার ক্রিকেটারদের সংগঠনের বিবেচনায় লিচেস্টারশায়ারের ব্যাটসম্যান জেমস টেলর হয়েছেন ইংল্যান্ডের বর্ষসেরা তরুণ খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯১০ ঘ.
bdnews24