ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্রামীণফোন ওয়েকা বিচ ক্রিকেট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আসরের স্পন্সর গ্রামীণফোন জানায়, ১৪টি দল নিয়ে বিশ্বের দীর্ঘতম সৈকতে একদিনের এই আয়োজন করছে ওয়েকা (উইকলি ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন)।
গ্রামীণফোনের একটি দল টুর্নামেন্টে খেলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা খেলবেন গ্রামীণফোনের হয়ে। বাংলাদেশে প্রথামবারের মতো হতে যাচ্ছে বিচ ক্রিকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২১৮ ঘ.
bdnews24